ফুলবাড়ীগেট(খুলনা )প্রতিনিধিঃ খুলনার শিরোমনি জুট স্পিনার্স মিলের সাধারণ শ্রমিক কর্মচারীদের উদ্যোগে শুক্রবার (২২ এপ্রিল ) সকাল ১০ টায় আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ অডিটরিয়মে এক জরুরী সভা অনুষ্ঠিত হয় ।
জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ আবু তালেবের সভাপতি সভায় প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স.ম রেজওয়ান আলী।
মিলের সাবেক সিবিএ সহ – সভাপতি শাহ মনিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ কেসমত আলী, গোলাম সরওয়ার, আশাদুজ্জামান আশা, মোঃ ইকবাল, কাগজী ইকরাম , আল মামুন, খায়রুল হোসেন, আলাউদ্দিন, ছলেমান, ইকবাল বিশ^াস, মিজানুর রহমান, মীর আনছার আলী, মোঃ হাছান, মোঃ হোসেন প্রমুখ ।
সভায় শ্রমিক নেতৃবৃন্দ বলেন, দির্ঘদিন মিল বন্দথাকলেও কতিপয় শ্রমিক নেতারা সাধারন শ্রমিক কর্মচারীদের পাওনা আদায় ও মিল চালুর ব্যাপারে কোন ভুমিকা রাখেনি । মিলের সাধারন শ্রমিক কর্মচারী ও বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের ধারাবাহিক শান্তিপুর্ন আন্দোলন কর্মসূচির কারনেই আজ আবারও মিল চালুর জন্য মিলমালিক কতৃপক্ষ ইতিমধ্যে মিলের ভিতরে মেইনটেইন্স এর কাজ শুরু করেছে ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ টি বোনাস এর পাশাপাশি ১ সপ্তাহের মুজুরি দেওয়ার দাবি জানান শ্রমিক নেতারা । এছাড়া মিল চালু হলে কোন শ্রমিকনেতা যেন শ্রমিকের স্বার্থবিরোধী কাজে লিপ্ত না হতে পারে সে ব্যাপারে শ্রমিক কর্মচারীদের সজাগ থাকার ও আহবান জানানো হয় এ সভা থেকে ।