UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সেখ জুয়েল এমপির পক্ষে খুলনা জেলা ছাত্রলীগ নেতা মারুফের ইফতার বিতরণ

koushikkln
এপ্রিল ২২, ২০২২ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েল এমপির পক্ষে খুলনা মহানগরীতে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মারুফ হোসাইনের আয়োজনে রোজাদারদের মাঝে ১০ দিনব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার (২২ এপ্রিল) বিকালে খুলনা রেল স্টেশন এলাকায় এ ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালমান জামান রাজ, সদস্য আবু দাউদ রনি, মওদুদ আহমেদ মিলন, জেলা ছাত্রলীগ নেতা সাগর, মিরাজ, মিঠুন, সুরাজ, ইমরান, আবু জার প্রমুখ।