UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করছে শেখ হাসিনা সরকার: এমপি বাবু

koushikkln
এপ্রিল ২৩, ২০২২ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে করোনাকালীন সময়ও দেশের অর্থনীতির চাকা সচল ছিল এবং সকল উন্নয়ন কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। সরকারের সব ধরণের প্রস্তুতি থাকায় করোনাকালীন সময়ে দেশের কোন মানুষের দূর্ভোগ হয়নি। এমপি বাবু নির্বাচনী এলাকার উন্নয়নের চিত্র তুলেধরে বলেন, সারাদেশের ন্যায় নির্বাচনী এলাকার দু’উপজেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। অত্র এলাকার দীর্ঘদিনের দাবী টেকসই বেড়িবাঁধ নির্মাণে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। ৩৩৯ কোটি টাকা ব্যয়ে প্রধান সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে। ১৩৫ কোটি টাকা ব্যয়ে বাইনতলা ব্রিজ নির্মাণ কাজ খুব দ্রুত শুরু হবে। ১১ কোটি টাকা ব্যয়ে খাল খনন করা হচ্ছে। এছাড়াও অনেক মেগা প্রকল্পের কাজ চলমান রাখার পাশাপাশি পরিকল্পনাধীন রয়েছে। এ সব উন্নয়ন কাজ সম্পন্ন হলে নির্বাচনী এলাকা গ্রীণ এবং ক্লিন হবে।

তিনি শনিবার (২৩ এপ্রিল) সকালে পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত মানবিক সহায়তার আর্থিক চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে ১৯ ব্যক্তিকে ৯ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এ সময় তিনি বঙ্গবন্ধু পরিবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলীয় নেতাকর্মী ও নিজ মায়ের জন্য দুই রাকাত নফল নামাজ পড়ে দোয়া এবং অন্যান্য ধর্মালম্বীদের প্রার্থনা করার জন্য চেক গ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হকের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কাজল কান্তি বিশ^াস, শাহজাদা ইলিয়াস, আব্দুস সালাম কেরু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, আওয়ামী লীগনেতা সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক ¯েœহেন্দু বিকাশ, আব্দুস সাত্তার, যুবলীগনেতা সায়েদ আলী কালাই, এমএম আজিজুল হাকিম, ছাত্রলীগনেতা তানজিম মোস্তাফিজ বাচ্চু। উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ অজিত কুমার মন্ডল, আওয়ামী লীগনেতা আরশাদ আলী বিশ^াস, নির্মল অধিকারী, বিভূতি ভূষণ সানা, দীলিপ কুমার, নির্মল ঢালী, এ্যাডঃ এসএম মুজিবর রহমান, জেলা যুবলীগনেতা শামীম সরকার, নির্মল বৈদ্য, সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, এন ইসলাম সাগর, জিএ গফুর, আছাদুল ইসলাম ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি।