UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শতভাগ নবায়নযোগ্য জ্বালানি বাস্তবাযনের দাবিতে খুলনায় রিক্সা শোভাযাত্রা

koushikkln
এপ্রিল ২৪, ২০২২ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অবিলম্বে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুযায়ী ২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়ন যোগ্য জ্বালানি নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশ পৃথিবীতে একটি উদাহরণ তৈরি করতে পারে। কিন্তু এ পরিকল্পনা বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর সমূহের কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানির জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দের মধ্য দিয়ে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়ন শুরু করতে হবে।

রবিবার (২৪ এপ্রিল) সকালে খুলনা মহানগরী শিববাড়ী মোড়ে আয়োজিত এক রিক্সা শোভা যাত্রায় বক্তারা এ কথা বলেন।

মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুসারে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি প্রবর্তন, উন্নত বিশ্বের কাছ থেকে জলবায়ু-ক্ষতিপূরণ আদায়, কয়লাসহ সকল ধরনের জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করা এবং জলবায়ু দুর্যোগের হাত থেকে ভবিষ্যত প্রজন্ম রক্ষার দাবিতে এ রিক্সা শোভা যাত্রারঅনুষ্ঠিতরহয়। উপকূলীয় জীবন যাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং ঋণ ও উন্নয়ন বিষয়ক এশীয় জন-আন্দোলনের (এপিএমডিডি) যৌথ উদ্যোগে এ শোভা যাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় খুলনার রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, জলবায়ু-কর্মী ও শতাধিক রিক্সা চালক অংশ গ্রহণ করেন।

শোভা যাত্রা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনার সভাপতি হুমায়ুন কবির ববি, বিশিষ্ট সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, বিডাব্লিউজিইডি’র সদস্য সচিব হাসান মেহেদী, কৃষকনেতা শ্যামল সিংহ রায়, লেখক ও শিক্ষক আবুল ফজল, গবেষক হৈমন্তী শুক্লা কাবেরী, অধ্যাপক ইমরান হোসেন, অধ্যাপক উল্লাসিনী সরকার,নগর আওয়ামীলীগের যুবওক্রীড়া সম্পাদক ফারুক হাসান হিটলু, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, মাহবুব আলম প্রিন্স, সেজিনা খান সুকন্যা প্রমূখ।