ঊষার আলো ডেস্ক : রাজশাহী জেলের মধ্যে খাপরা ওয়ার্ডে ১৯৫০ সালের ২৪ এপ্রিল ৭ জন কমিউনিস্ট বিপ্লবীকে পুলিশ নির্মমভাবে হত্যা করে। সেই সকল শহীদদের স্মরণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা কমিটির উদ্যোগে পার্টির দলীয় কার্যালয়ে সন্ধ্যা ৭টায় রবিবার (২৪ এপ্রিল) দিবসটি পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সিপিবি কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে সভায় জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড সুতপা বেদজ্ঞ খাপরা ওয়ার্ডের হত্যাকা-ের উপর বক্তব্য উপস্থাপন করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক কমরেড শেখ আব্দুল হান্নান, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী, জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড এইচ এম শাহাদাৎ, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়, কমরেড মহেন্দ্র নাথ সেন, যুবনেতা আফজাল হোসেন রাজু, মৌফারসের আলম লেনিন, ছাত্রনেতা সৌমিত্র সৌরভ, জয় কুমার দে প্রমুখ।
অপরদিকে সিপিবি ডুমুরিয়া উপজেলা কমিটির উদ্যোগে ধানিবুনিয়া বীর শহীদদের স্মরণে রবিবার বিকেল ৫টায় ধানিবুনিয়া স্কুল প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সিপিবি নেতা কমরেড নিশীকান্ত ম-লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, বিশেষ অতিথি ছিলেন জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড এ্যাড. এম এম রুহুল আমিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডমুরিয়া উপজেলা সভাপতি কমরেড এ্যাড. চিত্তরঞ্জন গোলদার, উপজেলা সিপিবি নেতা কমরেড এ্যাড. প্রীতিষ ম-ল, কমরেড শফিক আহমেদ, কমরেড গৌর ম-ল, কমরেড স্বপন বাইন প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, খুলনার প্রখ্যাত কমিউনিস্ট, কৃষক নেতা কমরেড বিষ্ণু চ্যাটার্জীর মুক্তির দাবীতে ১৯৪৯ সালে এ দিনে খুলনা জেলা ডুমুরিয়া থানার ধানিবুনিয়া গ্রামে শোলমারী নদীর তীরে কমিউনিস্ট কৃষক কর্মিদের সভা চলাকালে নিরস্ত্রদের উপর বিনা প্ররোচনায় পুলিশ গুলি চালায়। এতে কয়েকজন কৃষকনেতা মৃত্যুবরণ করেন।
