UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

জাপা নেতা শেখ আবুল কাশেমের ২৭তম শাহাদাৎবার্ষিকী পালন

koushikkln
এপ্রিল ২৫, ২০২২ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক শহীদ শেখ আবুল কাশেমের ২৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে (২৫ এপ্রিল) সোমবার বিকেল ৩টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে সকাল ৬টায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত, দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল, বিকেল ৩টায় স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু এবং মহানগর জাপার সদস্য সচিব এম এ আল-মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা জাপার সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, কেন্দ্রীয় নেতা ও রূপসা-দিঘলিয়া-তেরখাদার সমন্বয়কারী আলাহজ্ব ইসমাইল খান টিপু, জাপা নেতা প্রিন্স হোসেন কালু, মোল্লা সাইফুল ইসলাম, মাজাহার জোয়ার্দ্দার পান, মোঃ সাহাবুদ্দিন, মোঃ এজাজ আহম্মেদ, মোঃ আনিসুর রহমান, মোঃ মোস্তফা কামাল রিপন, মোঃ জাহিদ হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ গাজী খোকন, শহিদ হাওলাদার, গাজী মোশারেফ, মিণ্টু হাওলাদার প্রমুখ।