UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেপিআই ছাত্রলীগ ও বাকাছাপ আয়োজনে ইফতার মাহফিল

koushikkln
এপ্রিল ২৫, ২০২২ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগ ও বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) এর উদ্যোগে খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট অডিটেরিয়ামে সোমবার (২৫ এপ্রিল) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সন্ধ্যায় বাকাছাপ এর সভাপতি আশিকুর রহমান হৃদয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফ মাহমুদ নবাবের সঞ্চালনায় ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট’র অধ্যক্ষ অনিমেষ পাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউটের শিক্ষক ভবসিন্ধু বিশ্বাস, পলি রানি দাস, মশিউর রহমান, তালাত জোয়ার্দার, আইডিবি’র সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, খালিশপুর থানা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ জনি মিয়া, খালিশপুর থানা যুবলীগ নেতা বিপ¦ব ধর তত্বি, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ রুমি, এবং কলেজ ছাত্রলীগের সোহান, রাকিব, হৃদয়, শুভ, রবিউল, শুভ সাহা, রানা, বাশার, ইসমাইল, সৌরভ, পিয়াস, জিহাদ, ফাহিম সহ আরো অনেকে।