ঊষার আলো ডেস্ক : চাল-ডাল-তেল-গ্যাস-বিদ্যুৎ পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের ২৭নং ওয়ার্ড শাখার উদ্যোগে পার্টির অস্থায়ী কার্যালয়ে রবিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টায় সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি খুলনা জেলা সহ-সাধারণ সম্পাদক কমরেড শেখ আব্দুল হান্নান ও মহানগর সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমরেড সরকার ভুষণ চন্দ্র তরুন, কমরেড গোলাম রব্বানী, কমরেড রসু আক্তার, কমরেড হরিপদ দেবনাথ, কমরেড সাইদুর রহমান, কমরেড এ্যাড. সুব্রত কুÐু, কমরেড হাফিজুর রহমান প্রমুখ। সভায় বক্তারা সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।
