UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা বিভাগে ভেজাল বিরোধী অভিযানে  ২৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

koushikkln
এপ্রিল ২৬, ২০২২ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের অধীন খুলনা, মাগুরা, কুষ্টিয়া, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, মেহেরপুর এবং ঝিনাইদহ জেলা কার্যালয়ের ৮ জন কর্মকর্তার নেতৃত্বে খুলনা, মাগুরা, কুষ্টিয়া, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, মেহেরপুর এবং ঝিনাইদহ জেলায় বাজার তদারকি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বাজার তদারকিতে খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম খুলনা মহানগরীর ৪ টি প্রতিষ্ঠানকে মূল্যতালিকা না থাকা এবং মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

এছাড়া মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান সদর উপজেলার ২ টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল সদর উপজেলার ৩টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫শত টাকা, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান সদর উপজেলার ২ টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা, বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান সদর উপজেলার ৪ টি প্রতিষ্ঠানকে ৪৫শত, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব সদর উপজেলার ৫ টি প্রতিষ্ঠানকে ৩৫শত টাকা, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাঃ সজল আহম্মেদ সদর উপজেলার ৩ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা এবং ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জিয়াউল হক সদর উপজেলার ১ টি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করেন।

অভিযান পরিচালনাকালে ব্যবসায়ী, উপস্থিত জনসাধারণের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় এবং সকলকে ভোক্তা-অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ করা হয়। জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় পরিচালিত এসব অভিযানে ব্যবসায়ী প্রতিনিধি, জেলা বাজার কর্মকর্তা, কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব),-এর প্রতিনিধি, ৩ এপিবিএন, শিরোমনি, খুলনা এবং জেলা পুলিশ -এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।