ঊষার আলো ডেস্ক : লড়াই, সংগ্রাম, ঐতিহ্যের সাত দশকের ইতিহাস ধারণ করে চলা এই দেশে সর্ব বৃহৎ প্রগতিশীল ছাত্র গণসংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেল ৪টায় খুলনা জেলা সংসদের নিজস্ব কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং পরবর্তীতে সংগঠনের শপথ বাক্য পাঠ করা হয়। শপথ বাক্য পাঠ করান সংগঠনের খুলনা জেলা সভাপতি সৌরভ সোমাদ্দার। এর পর জেলা কার্যালয়ে বিকেল ৫টায় জেলা সভাপতি সৌরভ সোমাদ্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌমিত্র সৌরভের সঞ্চালনায় সংগঠনের বর্তমান-প্রাক্তন শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ী সমন্বয়ে ‘সাত দশকে সংগঠনের প্রাপ্তি ও আগামীর প্রত্যয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক নূর আলম শেখ, সাবেক জেলা সভাপতি পূর্ণেন্দু দে বুবাই, হুমায়ুন কবির, শেখ সেলিম টিটো, উত্তম রায়, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাঝিজুর রহমান রাসেল, মহানগর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, মহেন্দ্র নাথ সেন, এড. নিত্যানন্দ ঢালী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সাবেক ছাত্রনেতা প্লাবন পাল বাধন, হাফিজুল ইসলাম, পলাশ দাস, হুমায়ারা কবির পলি, সুমন দাস, শাহিনা পারভীন পিনু, মিজানুর রহমান, ওয়াহিদুর রেজা বিপলু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি কৃষ্ণেন্দু বাছাড়, হুজাইফা আল আমিন, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, নগর সভাপতি অর্চিষ্মান দেবনাথ, সাধারণ সম্পাদক জয় বৈদ্য, সাংগঠনিক সম্পাদক গাজী মুনতাসির রহমান, ছাত্রনেতা সবুজ হোসেন দুর্জয়, মোঃ তনিম মল্লিক, রুমি রহমান, শায়মা আলী, রিপন হাসান রবি, ইকবাল হোসেন, শিমুল ঘোষ, সাগর জোদ্দার, সজীব খান, জয় দাস, অর্ণব বিশ্বাস, শান্তা নিবেদিতা প্রমুখ।
সভায় বক্তারা বিজ্ঞানমুখী অসাম্প্রদায়িক বৈষম্যহীন গণমুখী একই ধারার শিক্ষানীতির জন্য মুক্ত মানবের মুক্ত সমাজ গড়ার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
