ঊষার আলো ডেস্ক : খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বর্তমান সরকার দেশকে অল্প সময়ে যে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে অতীতে কেউ এভাবে পারেনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে বিধায় এটা সম্ভব হয়েছে। দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে তিনি নিরলস কাজ চলেছেন।
বুধবার (২৭ এপ্রিল) বিকালে কয়রার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় অডিটোরিয়ামে কয়রা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবসহ সকল শহিদের আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় কুরআন খানি, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি,এম মোহসিন রেজার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি ও উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, কয়রা থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ্যাড. কেরামত আলী, ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা, সহকারী কমিশনার (ভূমি) এম সাইফুল্লাহ, উপজেলা আওয়ামী লীগ নেতা মাস্টার কফিল উদ্দিন, জি এম শাহাবুদ্দিন আহম্মেদ, জাফরুল ইসলাম পাড়, এ্যাড. মোশারফ হোসেন, জি এম ফজর আলী, হারুন ওর রশিদ, সুজিত মাস্টার, এস এম জিয়াদ আলী, আলমগীর হোসেন খোকন, সমরেশ মন্ডল, ইব্রাহিম সানা, নির্মল চন্দ দাষ, আব্দুর রশিদ মোড়ল, মাস্টার খায়রুল আলম, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সরদার নূুরুল ইসলাম কোম্পানী, আব্দুস সামাদ গাজি, জিয়াউর রহমান জুয়েল, আছের আলী মোড়ল, শাহ নেওয়াজ শিকারী, দক্ষিণ বেদকাশী ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান, সাবেক ছাত্রলীগে নেতা, ইমদাদুল হক টিটু, মেজবাহ উদ্দিন মাছুম, ইখতিয়ার উদ্দিন হিরো, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, সহ-সভাপতি তরিকুল ইসলামসহ ইউপি সদস্যবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীগণ।
ইফতারের পূর্ব নির্মম হত্যার শিকার বঙ্গবন্ধুর পরিবারসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে-মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া বাংলাদেশের সাফল্যের ধারা যেন অব্যাহত থাকে ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য জীবন কামনা করেও দোয়া করা হয়। এরপর প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫৯ জন অসুস্থ ব্যক্তিদের মাঝে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেন সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।
