ঊষার আলো ডেস্ক : প্রতিবন্ধী মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে ( ২৮ এপ্রিল) বৃহস্পতিবার বিকেল ৩টায় খুলনা জেলা পরিষদের অর্থায়নে দুঃস্থ প্রতিবন্ধী ও অসহায়দের ৫৫ জনকে নগদ অর্থ এবং ১৫ জনকে হুইল চেয়ার প্রদান করা হয়। এছাড়া প্রত্যেককে ইফতার বিতরণ করা হয়।
প্রতিবন্ধী মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি বুলুরানী ম-লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সুরেশ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মোল্লা সামছুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সচিব বিষ্ণুপদ পাল, উপ-সহকারী প্রকৌশলী মাসুদ আজিজুর রহমান, মোসাঃ আলেয়া খাতুন, খুলনা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক শেখ অহিদুজ্জামান লাবু, সহ-সভাপতি বিকাশ চন্দ্র বিশ্বাস, ফোয়াবের যুগ্ম সম্পাদক শেখ শাকিল হোসেন, নগর শ্রীরামপুর সভাপতি রবীন্দ্র নাথ বিশ্বাস, জেলা সদস্য রতœা বিশ্বাস, সংগঠনের সেলিনা আক্তার, বাসুদেব দেবনাথ, সালমা বেগম, লীনা, মোশাররফ মোল্লা, জুয়েল সরদার প্রমুখ।
