UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে ৬ বছরের শিশুর শ্লীলতাহানি, যুবক গ্রেফতার

koushikkln
এপ্রিল ২৮, ২০২২ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীতে ৬ বছরের এক শিশুকে শ্লীলতাহানির ঘটনায় ইরামিন (১৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা ১২টায় সোনাডাঙ্গা সায়রা স্মরণি এলাকায় এঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী ওই শিশুর মা বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় ওই আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন যার নং ২০। গ্রেফতার ইরামিন ওই এলাকার ইলিয়াসের ছেলে।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, ওই এলাকার রাজমিস্ত্রি সোনিয়া বেগমের শিশু কন্যা নিজ বসত বাড়ির বাথরুমে গেলে প্রতিবেশি ইরামিন তার শ্লীলতাহানি ঘটায়। এরপর তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।