খুলনা, ১৬ বৈশাখ (২৯ এপ্রিল): শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ছয় দিনের সফরে ১ মে খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ২ মে থেকে ৬ মে পর্যন্ত খুলনার জনগণের সাথে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করবেন।
প্রতিমন্ত্রী ৬ মে বিকেলে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
শুক্রবার তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
