ঊষার আলো ডেস্ক : ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তাই ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই রয়েছে প্রকৃত সুখ ও শান্তি।
শুক্রবার (২৯ এপ্রিল) বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলায় অসহায় গরীব দুখী মানুষের মাঝে যাকাতের নগদ অর্থ প্রদান কালে একথা বলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ।
এসময় তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় থাকবে, তার শাসনামলে এদেশের কোন মানুষ কোন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হবে না। দেশরতœ শেখ হাসিনা সর্বদা এদেশের অসহায় মানুষের কথা চিন্তা করেন, কিভাবে দেশের মানুষকে একটা সুখী ও সন্দর জীবন উপহার দেওয়া যায়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল, বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ হালদার, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, দাকোপ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মনিরুজ্জামান মনি, দ্বীপ পান্ডে বিশ্ব, ছাত্রনেতা চিশতী নাজমুল বাসার, ইসমাইল মৃধা ইমন, তন্ময় সরকার, নিহার রঞ্জন সরকার, দেবাশীষ চক্রবর্তী, কংকর সানা, মোঃ মিলু, আবরব রাজ, মিরাজুল ইসলাম বাধন প্রমুখ।
