UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থ, হত্যা ও অঙ্গহানির শিকার পরিবারের পাশে মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দ

koushikkln
এপ্রিল ৩০, ২০২২ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : স্বৈরাচারী আওয়ামী সরকারের পেটোয়া পুলিশ বাহিনী এবং শাসক দলীয় সন্ত্রাসী বাহিনী কর্তৃক অসুস্থ, হত্যা ও অঙ্গহানির শিকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বজনদের হাতে ঈদ শুভেচ্ছা উপহার, চিকিৎসা ও মানবিক সহয়তার নগদ অর্থ পৌঁছে দেন খুলনা মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দের পক্ষে সাবেক যুগ্ম-সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. মাহবুব কায়সার।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মরহুম শহীদ ওহিদুজ্জমান চঞ্চল এর মায়ের সাথে সাক্ষাৎ করার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর পর্যায়ক্রমে পুলিশের আক্রমণে প্রথমে আহত ও চিকিৎসাধীন অবস্থায় নিহত নগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মরহুম বাবুল গাজী, যুবদল নেতা মরহুম আকবর হোসেন দুলাল, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মরহুম ফারুক হোসেন, শ্রমিক দল নেতা মরহুম সিরাজুল ইসলাম মনিক, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত শাহীন বাবুর্চী ও ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা অসুস্থ আলম হাওলাদারের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে নগদ অর্থ বিতরণের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

ঈদ শুভেচ্ছা উপহার, চিকিৎসা ও মানবিক সহয়তার নগদ অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন মেহেদী হাসান দিপু, কাউন্সিলন মাজেদা খাতুন, তৌহিদুল ইসলাম খোকন, এড. রফিকুল ইসলাম, নজরুল ইসলাম লিটন, মেজবাউল আলম পিন্টু, মো. তৈয়ব ফরাজী, কামরুজ্জামান সিরাজ, ডা. আব্দুস সালাম, এড. বজলুর রহমান রাজা, সেলিম বড় মিয়া, হুমায়ুন কবির, সেলিম হোসেন মন্টু, শুকুর আলী, কামরুল আলম খোকন, শাহাবুদ্দিন, আবু তালেব, এম এ হাসান, জাহাঙ্গীর হোসেন দুলাল, রুস্তুম আলী হাওলাদার, আতিয়ার রহমান, বাবুল গাজী, মাসুদ রুমী, আব্দুল হক, ফরিদা বেগম প্রমুখ।