UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৩ বিক্রেতা গ্রেফতার

koushikkln
আগস্ট ২৭, ২০২২ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদেরর কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৩ গ্রাম হেরোইন আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, দৌলতপুরের পাবলা দত্তবাড়ি এলাকার মোঃ সুমন শেখ(৩২), আড়ংঘাটার দক্ষিণপাড়া খালপাড় রোড এলাকার মোস্তফা শেখ(৫৪) এবং সোনাডাঙ্গার ফেরীঘাট দেবেনবাবু রোড এলাকার মোঃ আরিফ শেখ(২৮)। তাদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)