UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতার বাছাই পর্বের উদ্বোধন

ঊষার আলো
ফেব্রুয়ারি ২, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

তথ্য বিবরণী : বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতার বাছাই পর্বের উদ্বোধন বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমেপ্লেক্স সোনাডাঙ্গায় অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (দায়িত্বপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মিসেস ফারহানা বিনতে আজিজ, জাতীয় ক্রীড়া পরিষদ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবুল হাসেম হাওলাদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মিসেস হোসনে আরা খান।

এসময় খুলনা বিভাগের নয়টি জেলার খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী চারটি ইভেন্টে মোট নয়টি জেলা বাছাই পর্বের খেলায় অংশগ্রহণ করবে।