খুলনার বয়রা বাজার এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত মোঃ আরমান খন্দকার (৪৬) নামে এক আসামিকে গ্রেফতার করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। আরমান খন্দকার সোনাডাঙ্গা থানাধীন বড় বয়রা আজিজের মোড় এলাকার মৃত ইকলাস খন্দকারের ছেলে।
পুলিশ জানায়, কেএমপির সোনাডাঙ্গা মডেল থানার এফআইআর নম্বর-৩৮, তারিখ ২৬ নভেম্বর ২০২০, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারার মামলায় আদালত তাঁকে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
গ্রেফতারের পর তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ঊআ-মোচৌ
