UsharAlo logo
, |

বৃহস্পতিবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

ঊষার আলো
নভেম্বর ৯, ২০২২ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি।বুধবার (৯ নভেম্বর) হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ১০ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে কোর্টের প্রশাসন ভবনে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এই সভায় নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

ঊষার আলো-এসএ