চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) বেলা সাড়ে ১১টায় খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয় (কেকেবিএইউ) ক্যাম্পাসে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে কেকেবিএইউ’র উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইয়াহইয়া আখতার চবির পক্ষ থেকে একটি স্মারক উপহার হিসেবে কেকেবিএইউ উপাচার্যকে প্রদান করেন।
আলোচনাকালে কেকেবিএইউ’র উপাচার্য নবপ্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং একাডেমিক অগ্রযাত্রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা প্রত্যাশা করেন। জবাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর যোগদানের পর গৃহীত বিভিন্ন নতুন উদ্যোগ, চলমান উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
তিনি আশা প্রকাশ করেন যে, খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয় অচিরেই শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন ও একাডেমিক কর্মকাণ্ডে প্রয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এডজাঙ্ক্ট ফ্যাকাল্টি প্রফেসর ড. গাজী আব্দুল্লাহ হেল বাকী এবং রেজিস্ট্রার এস. এম. আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।
ঊআ-মোহন চৌধুরী
