UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় শত্রুতার জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

koushikkln
মার্চ ২৮, ২০২২ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা : মোংলায় শত্রুতার জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহতের অভিযোগ উঠেছে। সোমবার (২৮ মার্চ) রাত ৮টায় পৌর শহরের ছাড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম শাহীন (৩৫)। তিনি ছাড়াবাড়ি এলাকার একরামুল হকের ছেলে। পেশায় জাহাজ শ্রমিক। অভিযুক্তের নাম মারুফ (৩৫)। পেশায় কাঠমিস্ত্রি।
নিহতের বড় বোন খাদিজা বেগম দাবি করেন, ‘মারুফ নামে এক কাঠমিস্ত্রীর সঙ্গে আমার ভাইয়ের শত্রুতা ছিল। এই ঘটনার জেরেই সে আমার ভাইকে হত্যা করেছে। মারুফ খুলনা জেলার কয়রার আব্দুর রশিদের ছেলে। সে পৌর শহরের  ছাড়াবাড়ি এলাকায় ভাড়া থাকে।’
প্রত্যক্ষদর্শী রাশিদা বেগম ও জামাল হোসেন বলেন, ‘রাত ৮টায় এক যুবক শাহীনের পেটের বাম পাশে ছুরি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। আমরা তাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে আসি।’
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই শাহীন মারা গেছে।’
মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘শাহীন নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হওয়ার খবরে হাসপাতালে আসি। এ ঘটনায় আইনি প্রক্রিয়াসহ আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।