UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে রমজান মাসের জন্য প্রতিবন্ধী অসহায় দরিদ্রদের খাদ্য সহায়তা প্রদান

koushikkln
এপ্রিল ১, ২০২২ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট : পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বাগেরহাট জেলা শহরে ব্যাক্তি উদ্যোগে প্রায় ২৫০ জন হত-দরিদ্র ও প্রতিবন্ধি মানুষ কে এক মাসের খাদ্য সহায়তা দেয়া হয়েছে। কোন এনজিও বা রাজনৈতিক দল নয় বা সরকারি কোন সংস্থাও না শহরের বিশিষ্ট ঠিকাদার মাসুদ হাসানের নেতৃত্বে তার সহযোদ্ধা কয়েকজন ব্যবসায়ী বৃহস্পতিবার দুপুরে খাদ্য সামগ্রির প্যাকেট বিতরণ করা হয়। বাগেরহাট শহরের মিঠাপুকুরের পশ্চিম পাড়ের খান জাহান আলী সড়ক এলাকায় অসহায়দের হাতে এই খাদ্য সহায়তা তুলেন দেয়া হয।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সরদার আব্দুর রব সরদার, কামরুজ্জামান লিটু, মোঃ শফিকুর রহমান রেঞ্জার, রাকিব হাসান, বোরহান খোন্দকার প্রমুখ। খাদ্য সামগ্রির মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, চিনি, ছোলা, চিড়া , খেজুর , লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। রমজান মাসের জন্য এক কালিন খাদ্য সহায়তা পেয়ে হত দরিদ্র এ মানুষগুলি বেজায় খুশি। এ বিষয়ে ঠিকাদার মাসুদ হাসান বলেন, কোন উদ্দেশ্য ছাড়াই ব্যাক্তি উদ্যোগে ২০২০ সালের জুলাই থেকে শুরু করে প্রতি বৃহস্পতিবার বাগেরহাট শহরের ভিক্ষুক, শারীরিক প্রতিবন্ধী আর ভবঘুরে অসহায়দের মাঝে আমরা খাবার বিতরণ করে আসছি। পরে কয়েকজন সহযোগি ব্যবসায়ীও আমার সাথে যোগ দিয়েছেন। সাধ্য অনুযায়ী শহর ও আশপাশের ২৫০ জন অসহায় মানুষের জন্য নিজেরাই রান্না করে একটু ভাল খাবার অসহায় মানুষদের মাঝে তুলে দেই। এতে মনের মধ্যে কেন যেন স্বস্তি পাই। এ ছাড়া প্রতি বছর রোজার মাসে যাতে খাবারে কষ্ট না পায় তার জন্য এক মাসের খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শীতকালে এসব দরিদ্র অসহায়দেরকে শীত বস্ত্র প্রদান করেছি। আমাদের এ সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করব।