UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কাস্টমস বিধিমালা বাতিলের দাবিতে দেশব্যাপী ২ দিনের কর্মবিরতি

ঊষার আলো
জানুয়ারি ২৯, ২০২৩ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন দুই দিনের কর্মবিরতি ঘোষণা করেছে। আগামী ৩০ ও ৩১ জানুয়ারি দেশের সকল কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলোতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে।

জাতীয় রাজস্ব বোর্ড প্রণীত কাস্টমস এজেন্টস লাইসেন্সিং বিধিমালা-২০২০ এর মৌলিক অধিকার পরিপন্থি কিছু ধারা/উপ-ধারা, নিবর্তনমূলক আইন ও বিভিন্ন বিধান বাতিলের দাবিতে এ কর্মবিরতি ঘোষণা করা হয়।

রোববার (২৯ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. সুলতান হোসেন খান।

ঊষার আলো-এসএ