UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বীর মুক্তিযোদ্ধা ইলিয়াসের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

ঊষার আলো
ফেব্রুয়ারি ২, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

খবর বিজ্ঞপ্তি : বীর মুক্তিযোদ্ধা এম এম ইলিয়াসের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা, সন্তান ও প্রজন্ম কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় খুলনা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক খুলনা মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির এবং পরিচালনা করেন মুক্তিযোদ্ধা, সন্তান ও প্রজন্ম কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি হোসাইন মোঃ ইউছা ওয়ায়েজ আররাফী নাজু।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইউব আলী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি: শেখ আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা কে এম ফারুক আলম, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ আলম, বীর মুক্তিযোদ্ধা এস এম হাফিজুর রহমান প্রমুখ।