UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থ ছাত্রদল নেতা ইলিয়াজের পিতার শয্যাপাশে খানজাহান আলী থানা বিএনপি নেতৃবৃন্দ

ঊষার আলো
ফেব্রুয়ারি ৩, ২০২৩ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য, খানজাহান আলী থানা ছাত্রদল নেতা মোঃ ইলিয়াজ সরদারের পিতা মোঃ সাইদ সরদার (৫৫)অসুস্থ জনিত কারণে মশিয়ালী নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় খানজাহান আলী থানা বিএনপির নেতৃবৃন্দ অসুস্থ ছাত্রদল নেতার পিতাকে দেখতে ও তার শরিরের খোজখবর নিতে মশিয়ালী তার নিজ বাসভবনে ছুটে যান।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য, যোগীপোল ইউনিয়ন বিএনপির আহবায়ক ও যোগীপোল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদ হাওলাদার আব্বাস, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক এবং সাবেক ইউপি মেম্বার শেখ আব্দুস সালাম, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক, সাবেক ছাত্রনেতা মোঃ ইমদাদ হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা মোঃ গোলাম ছরোয়ার, শেখ রফিকুল ইসলাম মাষ্টার, শওকাত হোসেন হিটু, খানজাহান আলী থানা ছাত্রদলের সাবেক সভাপতি যুবদল নেতা মোঃ শহিদুল ইসলাম সোহেল, সাবেক সাধারণ সম্পাদক যুবদল নেতা শরিফ ওবায়দুর রহমান চয়ন, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ জসিম, ডাঃ কামরুজ্জামান আলী, শেখ শামিম হোসেন, মোঃ রাসেল প্রমুখ।