UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীগেটে প্রাণনাশের হুমকি, বিচারের দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ

ঊষার আলো
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়ীগেটে এক ভূমিহীন পরিবারকে উচ্ছেদের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগি ফুলবাড়ীগেট এলাকার সোরাফ হোসেনের কন্যা আয়েয়া বেগম যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, যোগিপোল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রেলগেটের পাশে রেলওয়ের ডুবা জায়গা ভরাট করে দীর্ঘ ৫০ বছর যাবত ভুক্তভোগি, তার পরিবার ও পরিজন নিয়ে বসবাস করে আসছিলো। উক্ত জায়গাটি ছিলো ময়লা আবর্জনা এবং নোংরা পানিনে ডোবা ছিলো। প্রায় ৩ লক্ষ টাকা খরচ করে উক্ত জায়গাতে বসবাসের উপযোগি করে কোন মতে মাথা গোজার ঠাঁই গড়েছিলো ভুক্তভোগি। রেলওয়ের কতিপয় অসাধু কর্মচারী মাধ্যমে গোপনে উক্ত জমিটি লিজ আনে আকবার মিয়া নামে এক ব্যক্তি ।

ভুক্তভোগি আয়েশা বেগম বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন ভূমিহীনদের থাকার জায়গা করে দিচ্ছেন। ঘড়বাড়ি তৈরি করে দিচ্ছেন। ঠিক তখনই আকবার মিয়া নামে এক ব্যক্তি উক্ত জমিটি রেলওয়ে থেকে লিজ এনে অধিক মূল্যে অপর এক ব্যক্তির কাছে বিক্রি করে দিচ্ছি বলে জানতে পারি।

তিনি আরও বলেন, আমাকে ও আমার অসহায় পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে উক্ত জায়গা ছেড়ে দেওয়ার জন্য। এ ব্যাপারে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিসহ উর্ধ্বতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগি আয়েশা বেগম।