UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শান্তি সমাবেশ সফলে জেলা আওয়ামী লীগের মিছিল

ঊষার আলো
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

খবর বিজ্ঞপ্তি : বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদের নেতৃত্বে একটি মিছিল খুলনা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা শীববাড়ী মোড়ের পাবলিক হলস্থ ময়দানের শান্তি সমাবেশে যোগ দেন।

এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড.কাজী বাদশা মিয়া, এ্যাড. রবিন্দ্রনাথ মন্ডল, বি.এম.এ সালাম, এ্যাড. নিমাই চন্দ্র রায়, রফিকুর রহমান রিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি: প্রেম কুমার মন্ডল, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নবকুমার চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহম্মেদ খান জবা, যুব ও ক্রীড়া সম্পাদক কাজী শামীম আহসান, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম রাসেল, শ্রম সম্পাদক মোজাফ্ফার মোল্যা, উপ-প্রচার সম্পাদক খাইরুল আলম, উপ-দফতর সাইয়েদুজ্জামান সম্রাট, সদস্য আশরাফুল আলম খান,শেখ আকরাম হোসেন, অমিয় অধিকারি, পাপিয়া সরোয়ার শিউলি, ফারহানা নাজনীন, ফারজানা নিশা, জামিল খান, এফ এম অহিদুজ্জামান, মোল্যা আকরাম হোসেন, কে এম আলমঙ্গীর হোসেন, শেখ কামরুল হাসান টিপু, জেলা যুবলীগ সভাপতি চৌধুরী মো: রায়হান ফরিদ, যুব-মহিলা লীগ সভাপতি সেলিনা আক্তার প্রিয়া, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মানিকুজ্জামান অশোক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি: মাহফুজুর রহমান সোহাগ, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল, জেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেনসহ নেতৃবৃন্দ প্রমুখ।