UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Mohon Chowdhury
নভেম্বর ২০, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

 

খুলনার রূপসায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ সালাম শেখ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপসা থানাধীন ৪ নম্বর টিএস বাহিরদিয়া ইউনিয়নের কাজদিয়া গ্রামে মদিনা মনোয়ারা জামে মসজিদসংলগ্ন একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সালাম শেখের দেখানো ও শনাক্ত মতে তাঁর হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

গ্রেফতার সালাম শেখ ওই গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতেন এবং সুযোগমতো বিক্রি করতেন।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রূপসা থানায় মামলা করা হয়েছে।

ঊআ-মোচৌ