UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস উযযাপন

koushikkln
এপ্রিল ২৮, ২০২২ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট: বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২২ পালন করা হয়েছে। এ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ৯ টায় আদালত চত্বর থেকে শুরু হয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে প্রদক্ষিণ করে আদালত চত্বরে এসে শেষ হয়। র‌্যালী, আলোচনা সভা ও স্টল প্রদর্শনীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প) এর স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ছিল। এ উপলক্ষে আইনজীবি সমিতি ভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রদত্ত স্টল পরিদর্শন করেন। র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোহা: রবিউল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, ডেপুটি সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, ব্র্যাকের জেলা সমন্বয়কারি এসএম ইদ্রিস আলম, জেলা ব্যবস্থাপক (সেলপ) পলাশ হালদার প্রমুখ। এর আগের দিনত ২৭ এপ্রিল দিবসটি উপলক্ষে ব্র্যাকের আঞ্চলিক অফিসসহ জেলার সকল উপজেলা অফিসে সাধারণ আইন বিষয়ক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।