বাগেরহাট প্রতিনিধি: বাগেহোটের মোরেলগঞ্জ উপজেলায় বৃষ্টি বিশ^াস (১৫) নামের একজন এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে মারা গেছেন।
বুধবার (০৪ মে) রাতেই তার নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় বৃষ্টির মৃতদেহ উদ্ধার করেছেন তার স্বজনেরা। বৃষ্টি উপজেলার কাঠালতলা গ্রামের অসিম বিশ^াসের মেয়ে। সে এ বছর মোরেলগঞ্জ সদরের কেজি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করেছে বলে ওই বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়।
বৃষ্টির মা ছবি রানী ও পিতা অসিম বিশ^াস বলেন, একটি ছেলের সাথে মেয়ের প্রেম হয়েছে বলে জানতে পেরে বুধবার সন্ধ্যার দিকে তাকে একটু বকাঝকা করা হয়। আর কারনেই মেয়েটি সবার অজান্তে ঘরের আড়ার সাথে রশি দিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বৃহস্পতিবার সকালে বলেন, স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড হয়েছে। পরবর্ত্তি আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।
