ফুলবাড়ীগেট প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজববন্দীর মুক্তিসহ ১০ দফা দাবিতে আগামি ৪ ফেব্রুয়ারী খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ড, ফুলবাড়ীগেট বাজার, কুয়েট রোড, ফুলবাড়ীগেট টিবি হাসপাতাল রোড, বিএফআইডিসি রোড সহ খানজাহান আলী থানা এলাকার বিভিন্নস্থানে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন যোগিপোল ইউনিয়ন বিএনপির আহবায়ক ও যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদ হাওলাদার আব্বাস,মহানগর বিএনপির আহবায়ক বিএনপির আহবায়ক কমিটির সদস্য আটরা-গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক, সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, ইমদাদুল হক, মনিরুল ইসলাম সংগ্রাম, হাসিবুর রহমান উজ্জল, রুমি সিকদার, শওকত হোসেন হিট্টু, মামুন মেম্বার, শহিদুল ইসলাম সোহেল, আলামিন হাওলাদার, জুয়েল হাওলাদার প্রমুখ।
