UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মহিলা দলের সম্পাদক সুলতানার বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মার্চ

ঊষার আলো
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির মামলায় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

রোববার (৫ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন মামলার প্রতিবেদন দাখিল করেননি তদন্তকারী কর্মকর্তা। সে কারণে প্রতিবেদন দাখিলের জন্য এদিন ধার্য করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরি।

আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি জানিয়েছেন।এর আগে গত বছরের ৬ নভেম্বর রাজধানীর পল্টন থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। ওইদিন সকালে গুলশানের বাসা থেকে মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করেন র‍্যাব-৩ এর সদস্যরা।

ঊষার আলো-এসএ